এমসি কলেজ ছাত্রাবাসে গণধর্ষণ: ছাতক থেকে সাইফুর ও হবিগঞ্জ থেকে অর্জুন গ্রেপ্তার

সিলেট নিউজ বিডি ডেস্কঃ সিলেটের মুরারিচাঁদ (এমসি) কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটক করে স্ত্রীকে গণধর্ষণের মামলার প্রধান আসামি ছাত্রলীগ নেতা সাইফুর রহমান ও হবিগঞ্জ থেকে অর্জুনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ঘটনার একদিন পর রোববার সকালে সুনামগঞ্জ জেলার ছাতকের উপজেলার নোয়ারাই ইউনিউনের নোয়ারাই ঘাট এলাকা থেকে সাইফুরকে গ্রেপ্তার করা হয়।
অন্যদিকে রোববার ভোর ৬টার দিকে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার মনতলা নামক এলাকা থেকে অর্জুনকে গ্রেপ্তার করে সিলেট জেলা গোয়েন্দা পুলিশ। এ নিয়ে ৬ জনের মধ্যে ২ জন পুলিশের হাতে পাকড়াও হলো।

সাইফুর ও অর্জুন ছাড়া বাকি ৪ আসামি এখনও পলাতক রয়েছে।
ইফুরের বাড়ি বালাগঞ্জ ও অর্জুনের বাড়ি জকিগঞ্জে।

সূত্র জানায়, ধর্ষনের ঘটনার পর অর্জুন পালিয়ে যায় হবিগঞ্জের মাধবপুর। সেখানে মনতলা এলাকায় তার এক আত্মীয়ের বাড়িতে অবস্থা নিয়েছিল সে। তথ্য প্রযুক্তির মাধ্যমে অর্জুনের অবস্থান সনাক্ত করে রবিবার সকালে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশ।