মস্তফা উদ্দিন,বড়লেখা: স্বাধীনতার স্থপতি,বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী (মুজিব বর্ষ) স্মরণে বড়লেখা উপজেলা স্কাউটসের বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
শনিবার (৩ অক্টোবর) দুপুর ১১টায় বড়লেখা পৌর শহরের আরকে লাইসিয়াম স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে ফলদ, বনজ ও ভেষজ বৃক্ষের চারা রোপনের মাধ্যমে
এ কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি হিসাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম আল ইমরান।
এসময় উপজেলা স্কাউটসের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুহাম্মদ তাজ উদ্দিন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাওলাদার আজিজুল ইসলাম, আরকে লাইসিয়াম স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ইকবাল হোসেন, উপজেল স্কাউট এর সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি লুৎফুর রহমান চুন্নু,উপজেলা স্কাউট’র সহ সাধারণ সম্পাদক মোঃ নাজিম উদ্দিন, উপজেলা স্কাউট র’ কোষাধ্যক্ষ গিয়াস উদ্দিন, প্রমুখ উপস্থিত ছিলেন।
বৃক্ষ রোপন কর্মসূচি উপলক্ষে সার্বিক সহযোগীতা করেছে দূর্বার মুক্ত স্কাউট দলের সদস্য বৃন্দ।
Sylhetnewsbd Online News Paper