মস্তফা উদ্দিন,বড়লেখা: মৌলভী বাজারের বড়লেখা উপজেলার বর্ণী ইউনিয়নের পাকশাইল আদর্শ উচ্চ বিদ্যালয়ের বন্যা
আশ্রয়ণকেন্দ্রেরের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্হাপন করা হয়েছে।
রোববার (১১ অক্টোবর) দুপুরে প্রধান অতিথি হিসেবে ভিত্তিপ্রস্তর স্হাপন করেন বাংলাদেশ সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব মোঃ শাহাব উদ্দিন এমপি।
এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান সোয়েব আহমদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.শামীম আল ইমরান, সহকারী কমিশনার (ভূমি) নুসরাত লায়লা নীরা, পৌরসভার মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, সাবেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুন্দর,যুগ্ন সাধারণ সম্পাদক একে এম হেলাল উদ্দিন, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ তাজ উদ্দিন, থানার ওসি জাহাঙ্গীর হোসেন সরদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. উবায়েদ উল্লাহ খান,পাকশাইল আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার উদ্দিন,সহ-কারী শিক্ষক রেহান উদ্দিন, বর্ণী ইউপি আওয়ামী-লীগের সাধারণ সম্পাদক জুবের আহমদ,যুগ্ন সম্পাদক সাইবুর রহমান,ইউপি ছাত্রলীগ’র সিনিয়র সহ-সভাপতি রাসেল আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।
এ প্রকল্পটি বাস্তবায়ন করছে দুর্যোগ ব্যবস্থা ও ত্রাণ মন্ত্রণালয়।এতে প্রাক্কালিত ব্যয় ধরা হয়েছে ৩ কোটি ৪৮ লক্ষ ৫৬ হাজার টাকা।
Sylhetnewsbd Online News Paper