সিলেট নিউজ বিডি ডেস্কঃ সিলেটে পুলিশ হেফাজতে রায়হান আহমদ হত্যার প্রতিবাদে ও খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্যকল্যাণ পরিষদের নেতৃবৃন্দ।
১৪ অক্টোবর বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন, সাধারণ সম্পাদক নাজমুল হক, সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ তোহেল, কোষাধ্যক্ষ আমজাদ হোসেন বলেন, এই পূন্যভুমি সিলেটের মাঠিতে এ রকম ঘটনা সত্যিই দুঃখজনক। এই ঘটনার দ্রুত তদন্ত করে দোষীদের শাস্তি নিশ্চিত করতে হবে। যাতে করে এই রকম ঘটনা আর না ঘটে।
নেতৃবৃন্দরা আরো বলেন, একটি তরতাজা যুবককে পুলিশ ধরে নিয়ে বর্বর নির্যাতনে হত্যা করে। রায়হানের তিন মাস বয়সী শিশুটি জন্মের সাথে সাথেই এতিম হয়ে গেলো। অকালে বিধবা হয়ে যাওয়া স্ত্রী আর এই অবুঝ শিশুর কান্নায় আজ সিলেটের আকাশ-বাতাস ভারি হয়ে উঠছে। পুলিশের হিংস্রতার শিকার হতে হচ্ছে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা সিনহা থেকে সাধারণ নিরীহ রায়হান আহমদকেও। বিবৃতিতে সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সকল নেতৃবৃন্দ অবিলম্বে রায়হান হত্যার সাথে জড়িত সকল পুলিশকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। বিজ্ঞপ্তি
Sylhetnewsbd Online News Paper