বড়লেখায় ইউএনও’র আজ থেকে গণশুনানি শুরু :সন্তুষ্ঠি প্রকাশ করলেন প্রতিকার প্রার্থীরা
মস্তফা উদ্দিন,বড়লেখা: মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা মোতাবেক সেবা প্রত্যাশী নাগরিকদের বিভিন্ন সমস্যা, অভিযোগ ও আপত্তি নিয়ে সাপ্তাহিক গণশুনানি মৌলভীবাজারের বড়লেখায় শুরু হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর)গণশুনানির প্রথম দিন ছিল। বেলা ১টা থেকে পৌনে তিনটা পর্যন্ত উপজেলা পরিষদ সভাকক্ষে এ গণশুনানী অনুষ্ঠিত হয়।
এসময় উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত সেবাপ্রত্যাশীদের বিভিন্ন সমস্যা ও অভিযোগ মনোযোগ দিয়ে শোনেন বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.শামীম আল ইমরান।
গণশুনানীতে আগত প্রতিকার প্রার্থীরা তাৎক্ষনিক সমাধানযোগ্য সমস্যাগুলো সমাধান পাওয়া সন্তুষ্ঠি প্রকাশ করেন প্রতিকার প্রার্থীরা।
যে সকল সমস্যা অন্যান্য দপ্তরে সমাধানযোগ্য সেগুলো সে দপ্তরের সাথে কথা বলে সমাধান করার নির্দেশনা প্রদান করা হয়েছে।বয়স্ক ভাতা, বিধবা ভাতাসহ অন্যান্যভাবে সাহায্য প্রদানের জন্য সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদেরও নির্দেশনা দেওয়া হয়।
বড়লেখায় এই প্রথমবারের মত অনুষ্ঠিত উপজেলা প্রশাসনের গণশুনানীতে বিভিন্ন এলাকা থেকে নারী,শিশু এবং বয়স্কসহ ২১ জন সেবাপ্রত্যাশী নাগরিক উপস্থিত হয়ে তাদের সমস্যার প্রতিকার চান। এদের মধ্যে শিক্ষার্থী, অসহায়, দুঃস্থ, গৃহহীন, ভূমিহীন, বিধবা–স্বামী পরিতাক্ত, প্রতিবন্ধি, ছাড়াও জটিল রোগাক্তান্ত ব্যক্তিরাও ছিলেন। গনশুনানীতে আসা একজন দুস্থ নারীকে সেলাইমেশিন, দুজন প্রতিবন্ধীকে হুইল চেয়ার, একজন দরিদ্র শিক্ষার্থীকে অনুদানের চেক সহ প্রতিবন্ধীদের মাঝে উপকরণ ও দুঃস্থদের শুকনা খাবার প্রদান করা হয়েছে।
গণশুনানীকালে বড়লেখা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুসরাত লায়লা নীরা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাওলাদার আজিজুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. উবায়েদ উল্লাহ খান, সমাজসেবা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম , মহিলা বিষয়ক কর্মকর্তা বেগম শামসুন্নাহারসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
ইউএনও মো. শামীম আল ইমরান জানান, মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা মোতাবেক সেবাপ্রত্যাশী নাগরিকদের বিভিন্ন সমস্যা, অভিযোগ ও আপত্তি নিয়ে সাপ্তাহিক গণশুনানি শুরু করা হয়েছে। প্রতি বুধবার এই শুনানি অনুষ্ঠিত হবে। আজ ছিল প্রথম শুনানীর দিন। শুনানীতে কথা শোনে তাৎক্ষণিক বেশিরভাগ সমাধান দেয়া হয়েছে। অন্যগুলো দ্রুত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশ দেয়া হয়। সংশ্লিষ্ট দপ্তর এগুলো দ্রুত নিষ্পত্তি করবে।
Sylhetnewsbd Online News Paper