মস্তফা উদ্দিন,বড়লেখা: মৌলভীবাজারের বড়লেখায় পাহাড়ি বন্যা ও ধস, ব্রজপাত, অগ্নিকান্ড ও ভুমিকম্প মোকাবেলায় করণীয় বিষয়ক ৫ দিন ব্যাপি প্রশিক্ষণের দ্বিতীয় দিনের কার্যকর্ম (২৩ অক্টোবর) শুক্রবার সকাল ১০ থেকে ৪টা পর্যন্ত উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিষদের আয়োজনে ও উপজেলা পরিচালনা ও উন্নয়ন প্রকল্প, স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সীর (জাইকা) সহায়তায় এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
(২২ অক্টোবর) বৃহস্পতিবার প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ।
উক্ত প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী, স্বেচ্ছাসেবক, স্কাউটস ও শিক্ষার্থীরা অংশগ্রহন করেন। দ্বিতীয় দিনের
কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.শামীম আল ইমরান।
সংশ্লিষ্ট বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন স্থানীয় সরকার বিভাগের প্রতিনিধি, উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর নাজমুল হুদা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাইফুল ইসলাম, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের উপ-পরিচালক (মৌলভীবাজার) আব্দুল্লাহ হারুন পাশা।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা উবায়েদ উল্লাহ খানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান সিরাজ উদ্দিন,এনাম উদ্দিন, বিদ্যুৎ কান্তি দাস, নছিব আলী, আজির উদ্দিন, প্রেসক্লাব সভাপতি অসিত রঞ্জন দাস, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গোপাল দত্ত, সাংবাদিক আব্দুর রব, লিটন শরিফ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার সাখাওয়াত হোসেন প্রমুখ।
Sylhetnewsbd Online News Paper