সিলেটে আশরাফুল ল্যাবরেটরীজের দুই দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন

নিজস্ব প্রতিবেদকঃ সিলেটে আশরাফুল ল্যাবরেটরীজের নির্বাচিত প্রতিনিধিদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন করা হয়েছে। বৃহস্পতিবার ২৯ অক্টোবর দুপুরে সিলেট শহরতলী সোনাতলা বাজারে বিভাগীয় কার্যালয় সিলভিয়া ইউনানী মেডিসিন সেন্টারে অনুষ্ঠিত দুইদিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন হয়।
আশরাফুল ল্যাবরেটরীজের সিলেট বিভাগীয় পরিবেশক কৃষিবিদ ফয়সল আহমদ বাবুলের সভাপতিত্বে প্রশিক্ষক হিসেবে দক্ষতাভিত্তিক কর্মীদের মান উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ দেন সিলভিয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান কৃষিবিদ মো: আব্দুস সালাম, কোম্পানি ও কোম্পানির উৎপাদিত ঔষধের কার্যকারিতা ও ব্যবহার বিধি বিষয়ে প্রশিক্ষণ দেন মেডিকেল অফিসার হাকীম মো: শফিউল আলম খান।

এ দুদিনব্যাপী প্রশিক্ষণে মানবদেহের গুরুত্বপূর্ণ অঙ্গসমূহ, রোগব্যাধি ও খাদ্যাভ্যাসের মাধ্যমে সুস্থ রাখায় উপায় নিয়ে বিস্তর আলোচনা করেন ভেষজ চিকিৎসক ও কৃষিবিদ ফয়সল আহমদ বাবুল। সরকারি স্বাস্থ্য বিধি মেনে প্রশিক্ষণে নির্বাচিত প্রতিনিধিদের মধ্যে অংশগ্রহণ করেন ব্রাঞ্চ ম্যানেজার ফাহমিনা ইয়াসমিন মিতা,রুমেনা খানম রুপা,সাইদ আহমদ,পূনেন্দ্র ভট্টাচার্য,আনোয়ার হোসেন,সুচন্দা নাথ পিংকি,জয়ন্ত কর্মকার,ফাতেহা বেগম,রিমা বেগম, রহিমা বেগম,আমজাদ হোসেন,নুরহাসান,রাসেল আহমদ, আলী হোসেন,সাব্বির আহমদ,মোজাহিদ মিয়া, নাইমা বেগম, রায়না বেগম,লুবনা বেগম,সাইফুল ইসলাম নোমান,মোবারক হোসেন,ফেরদৌস হাসান শান্ত,রুহুল আমিন,মারজান আহমদ ইব্রাহিম,শাহীন আহমদ,লিমা বেগম,আকলিমা বেগম,প্রমা রানী নাথ,শাহবাজ উদ্দিন নয়ন প্রমুখ।
আলী হোসেনের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে গতকাল ২৮ অক্টোবর এ প্রশিক্ষণ শুরু হয়।