বিএনপি নেতৃবৃন্দদের মৃত্যুতে শোক সভা ও দোয়া অনুষ্ঠিত

উজিরপুর প্রতিনিধি: শুক্রবার ৩০ই অক্টোবর ৪ টায় বরিশালের উজিরপুর বিএনপি দলিয় কার্যালয় মাঠ প্রঙ্গনে বিএনপি নেতা ও উপজেলা বিএনপি সিনিয়র সহ সভাপতি মরহুম আব্দুল হক বালী ও বিভিন্ন সময়ে ইউনিয়ন, ওয়ার্ডের নেতৃবৃন্দদের মৃত্যুতে শোক সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। এ সময়ে প্রধান অতিথি হিসেবে ছিলেন বরিশাল জেলা দক্ষিণ বিএনপি সভাপতি এ্যাঃ এবায়দুল হক চাঁন সভাপতিত্ব করেন উজিরপুর উপজেলা বিএনপি সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মাজেদ তালুকদার মান্নান (মাষ্টার) সংক্ষিপ্ত আলোচনায় বক্তাব্য রাখেন বরিশাল আইনজীবী সমিতির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ শহীদ হোসেন উপজেলা বিএনপি সাধারন সম্পাদক মোঃ হুমায়ুন খাঁন উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক এইচএম আসাদুজ্জামান বাদশা পৌর বিএনপি সাধারণ সম্পাদক মোঃ শহীদ খাঁন পৌর বিএনপি সহ সভাপতি গিয়াস বালি ওটরা ইউনিয়ন বিএনপি সাধারন সম্পাদক আখতারুজ্জামান (মাষ্টার) শোলক ইউনিয়ন বিএনপির সভাপতি প্রভাষক এম আব্দুল আজিজ প্রমুখ।

প্রায়াত মরহুম হক বালির দোয়া ও মোনাজাতের সার্বিক সহায়তা প্রদান করেন উজিরপুর বানারীপাড়া বিএনপির জনপ্রিয় নেতা সরদার এস সরফুদ্দিন আহম্মেদ সান্টু।অবশেষে নেতা কর্মীদের তাবারক বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।