সিলেট নিউজ বিডি ডেস্কঃ ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর ৩ নভেম্বর তার ঘনিষ্ঠ চার সহকর্মী সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, এম মনসুর আলী ও এ এইচ এম কামরুজ্জামানকে কারাগারে হত্যা করা হয়।
বাংলাদেশের ইতিহাসে ৩ নভেম্বর কলঙ্কময় ও বেদনাবিধুর একটি দিন। রাষ্ট্রের হেফাজতে জেলখানায় জাতীয় চার নেতা হত্যার দিনটি ‘জেল হত্যা দিবস’ হিসেবে পালিত হয়ে আসছে।
জেল হত্যা দিবসে জাতীয় চার নেতাকে শ্রদ্ধা জানাতে বিভিন্ন কর্মসূচি নিয়েছে সিলেট মহানগর আওয়ামী লীগ। কর্মসূচির মধ্যে রয়েছে আগামী মঙ্গলবার ( ৩ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে রক্তদান ও বাদ যোহর হযরত শাহজালাল (রঃ) দরগাহ মসজিদের নিচ তলায় দোয়া ও মিলাদ মহফিল।
এসব কর্মসূচিতে স্বাস্থ্য বিধি মেনে সংশ্লিষ্টদের উপস্থিত হতে অনুরোধ জানিয়েছেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সাধারন সম্পাদক অধ্যাপক জাকির হোসেন।
Sylhetnewsbd Online News Paper