নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে বড়লেখায় মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক :: নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ সপ্তাহ ২০২০ উপলক্ষে মৌলভী বাজারের বড়লেখায় মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে উপজেলা প্রশাসন,বড়লেখার আয়োজনে উপজেলা পরিষদ কমপ্লেক্স প্রাঙ্গণে এই মানববন্ধন কর্মসুচি পালন করাহয়।

অনুষ্টিত মানববন্ধন কর্মসুচিতে অংশগ্রহণ করেন ইউএনও মো. শামীম আল ইমরান, সহকারী কমিশনার (ভুমি) নুসরাত লায়লা নীরা, উপজেলা ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাসনা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শামছুন্নাহার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.উবায়েদ উল্লাহ খান,উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মইন উদ্দিন, প্রতাপ কুমার দাস, মৃগেন বাদুড়ি প্রমুখ।