দোয়ারায় চেয়ারম্যান পদে নৌকার প্রার্থীতা চান দেওয়ান আশিদ রাজা চৌধুরী

নিজস্ব প্রতিবেদক: ঘনিয়ে আসছে ইউনিয়ন পরিষদ নির্বাচন। স্থানীয় সরকার বিভাগের সর্বশেষ স্তরের এই নির্বাচন বিভিন্ন কারণে দল ও মানুষের কাছে গুরুত্বপূর্ন। তাই বরাবরের মতো এবারও নির্বাচনের তোড়জোড় শুরু হয়েছে তৃণমুল পর্যায়েও।

দল ও দলের বাইরের অনেক প্রার্থী জনগনের মনযোগ আকর্ষণ করতে ইতোমধ্যে ঘরোয়াভাবে বসছেন মিটিংয়ে। দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া ইউনিয়নেও চলছে নির্বাচনী তৎপরতা। এবার জমিদার পরিবারের সন্তান দেওয়ান আশিদ রাজা চৌধুরী চেয়ারম্যান পদে প্রার্র্থী হয়ে সবার মনযোগ আকর্ষণ করছেন।

প্রধানমন্ত্রীর শেখ হাসিনার নৌকা প্রতীক নিয়ে তিনি এবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চান। দেওয়ান আশিদ রাজার প্রত্যাশা দল এবার তাকে যথাযত বিবেচনা করবে। দোহালিয়া ইউনিয়ন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের আহবায়ক ও জমিদার পরিবারের সন্তান আশিদ রাজা উত্তরসূরীদের ধারাবাহিকতায় জনগনের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চান। বিগত নির্বাচনেও তিনি জনগনের প্রত্যাশা পূরণে মাঠে ছিলেন।

রাজনীতি ও পারিবারিক ঐতিহ্য থাকায় স্থানীয় জনসাধারণের সাথে তার পরিবার ও তার রয়েছে সখ্যতা। সবার দাবীর প্রেক্ষিতে তিনি এবার নিজের যোগ্যতার পরিচয় দিতে চান। তিনি নিজ এলাকার মানুষের সেবার প্রত্যাশায় একটিবারের জন্য তাকে চেয়ারম্যানের পদে বসিয়ে পরীক্ষা করার কথা উল্লেখ করে বলেন, ইউনিয়নের সমস্যা ও সম্ভাবনাকে কাজে লাগিয়ে তিনি দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের দোরগড়ায় ডিজিটাল পদ্ধতিতে সেবা পৌছে দিতে চান।

মুরব্বি ও তরুণ সহ সকল শ্রেনীর মানুষের আশা আকাঙ্ক্ষার একটি ইউনিয়ন গড়ে তুলার আহবান জানিয়ে তিনি বলেন, এই মাটিতে আমার জন্ম এই এলাকার মানুষের সাথেই আমার বসবাস। সুতরাং সবাইকে সাথে নিয়ে হানাহানি ও সংঘাত থেকে বেরিয়ে এসে সুন্দর জীবনের দিকে মানুষজনকে নিয়ে যেতে তিনি একটিবার সুযোগ চান।

সিলেটস্থ দোহালিয়া ইউনিয়ন উন্নয়ন পরিষদের সহসভাপতি হিসেবে সমাজ সেবায় কাজ করছেন। দেওয়ান আশিদ রাজা দৌধুরী নং দোহালিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের পানাইল (পুরাতন) জমিদার বাড়ির বাসিন্দা। তার বাবা দেওয়ান রফিকুর রাজা চৌধুরী, নানা- বিশিষ্ট লেখক, আসামের এমএলএ, খ্যাতিমান ব্যক্তিত্ব দেওয়ান আহবাব রাজা চৌধুরী, তার চাচা দেওয়ান মাহবুব রাজা চৌধুরী ছিলেন দোহালিয়া ইউনিয়নের সাবেক খ্যাতিমান চেয়ারম্যান।

আরেক চাচা দেওয়ান মুফিদ রাজা চৌধুরী ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের প্রতিষ্ঠাকালীন সভাপতি। উত্তরসূরীদের মতো তিনিও জনগনের সেবায় নিজেকে নিয়োগ করতে চান। তিনি সকলের দোয়া প্রত্যাশী। বিজ্ঞপ্তি