মস্তফা উদ্দিন,বড়লেখা: মৌলভীবাজারের বড়লেখায় বোনের বাড়ির পাশে পুকুর পারের করই গাছ থেকে নিজাম উদ্দিন (২০) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৬নভেম্বর) সকাল ১০টায় উপজেলার দাসের বাজার ইউনিয়নের পূর্বশংকরপুর গ্রামের শামছুল ইসলাম (বোন জামাই) বাড়ির পাশের একটি করই গাছ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।লাশের সুরতহাল প্রতিবেদন তৈরী করে ময়না তদন্তের জন্য নিহত নিজাম উদ্দিনের লাশ মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, সুনামগঞ্জে জেলার দোয়াহারা উপজেলার দেওয়ান নগর গ্রামের কালা মিয়ার ছেলে নিজাম উদ্দিন (২০) দীর্ঘদিন ধরে বড়লেখা উপজেলার পূর্বশংকরপুর গ্রামে (দুলাভাই) শামছুল ইসলামের বাড়িতে বসবাস করছেন। কিছুদিন পুর্বে নতুন বিবাহ করেছেন। বুধবার দিবাগত রাতে খাবার খেয়ে স্ত্রী সহ ঘুমিয়ে পড়েন। ভোরে স্ত্রী স্বামীকে ঘরে না পেয়ে খুজাঁখুজি করেন। পরে বাড়ির পাশের একটি করই গাছে স্থানীয় লোকজন নিজামের ঝুলন্ত লাশ দেখতে পেয়ে বাড়িতে খবর দেন। স্হানীয় চেয়ারম্যান ও ইউপি সদস্যকে জানানো হলে তারাঁ বড়লেখা থানা পুলিশকে জানায়। দুপুরে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
বড়লেখা থানার এসআই হজরত আলী জানান, সুরতহাল প্রতিবেদন তৈরী করে ময়না তদন্তের জন্য নিহত নিজাম উদ্দিনের লাশ মর্গে পাঠিয়েছেন। স্বজনরা বলেছেন তিনি মানসিক সমস্যায় ভোগছিলেন। প্রাথমিকভাবে আত্মহত্যাই মনে হচ্ছে। ময়না তদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
Sylhetnewsbd Online News Paper