মস্তফা উদ্দিন,বড়লেখা: করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় মৌলভীবাজার জেলা পুলিশের উদ্যোগে বড়লেখায় মাস্ক সপ্তাহ শুরুর প্রথম দিন মাস্কপরা নিশ্চিতে এবং স্বাস্থ্যবিধি মেনে চলায় উৎসাহ দিতে পথচারীদের মাঝে শপথবাক্য পাঠ করালেন বড়লেখা থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর হোসেন সরদার।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে বড়লেখা পৌরশহরে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ শামীম আল ইমরানের উপস্থিতিতে মাস্ক না পরা পথচারীদের মাস্ক পরে ও স্বাস্হ্য বিধিমেনে চলাচলের জন্য এ শপথবাক্য পাঠ করানো হয়।
জানা যায়,করোনার সংক্রামণ রোধে জেলা পুলিশের উদ্যোগে,’মাস্ক পরুন সেবা নিন,করোনার দ্বিতীয় ঢেউ আটকে দিন,’এই প্রতিপাদ্যকে সামনে রেখে করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় মাস্ক পরা নিশ্চিতে মাস্ক সপ্তাহ বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে। এ উপলক্ষে বড়লেখা থানা পুলিশ বৃহস্পতিবার সকালে সভা, পথচারীদের মাঝে মাস্ক বিতরণ, প্রচারণার জন্য যানবাহন ও ব্যবসা প্রতিষ্টানে স্টিকার লাগানোর আয়োজন করে। এবং বাধ্যতামূলক মাস্কের ব্যবহার নিশ্চিতে পৌরশহরে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ শামীম আল ইমরানের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় মাস্ক না থাকা পথচারীদের অর্থদন্ড প্রধান ও মাস্ক পরার শপথবাক্য পাঠ করানো হয়। মাস্ক না থাকা পথচারীদের মাঝে ও ফ্রি মাস্ক বিতরণ করা হয়।
Sylhetnewsbd Online News Paper