সিলেট নিউজ বিডি ডেস্কঃ সিলেট নগরীর লালদীঘিরপাড় পশ্চিম পার থেকে ফেনসিডিলসহ এক নারী ও এক পুরুষকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। তারা হচ্ছে-ওই এলাকার আব্দুল হক ওরফে তোতা মিয়ার পুত্র মোঃ খোকন (৩০) এবং একই এলাকার মো: রোমন মিয়ার স্ত্রী শিরিন আক্তার (২৮)।
এসএমপি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার রাত আনুমানিক সাড়ে ৯টায় মহানগর গোয়েন্দা পুলিশের এসআই(নিঃ)/ মোঃ রফিকুল ইসলাম, এএসআই(নিঃ)/১২১ আলী হোসেন, কনস্টেবল/৯৩৫ হুমায়ুন কবির, কনস্টবল/১২৪৬ জাহাঙ্গীর আলম, কনস্টেবল/১৪৫৯ রতন দেব, কনস্টেবল/১০০৩ সুজিত দেবনাথ-দের সমন্বয়ে টহলরত টিম গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে গ্রেফতার করে। তাদের কাছ থেকে ৮ বোতল ফেনসিডিল ও ফেনসিডিল বিক্রির ৪,২০০ টাকা পেয়ে জব্দ করা হয়। প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, ধৃত আসামী শিরিন আক্তার পেশাগত মাদক কারবারি। সে সিলেট জেলার জকিগঞ্জ সীমান্তবর্তী এলাকা হতে বিশেষ কৌশলে ফেনসিডিলগুলো নিয়ে আসে এবং তার সহযোগী আসামী খোকন (৩০) এর মাধ্যমে সিলেট শহরের বিভিন্ন স্থানে মাদক সেবীদের নিকট খুচরা দরে ফেনসিডিল বিক্রি করে থাকে। তাদের বিরুদ্ধে মাদকদব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন আছে।
Sylhetnewsbd Online News Paper