সিলেট নিউজ বিডি ডেস্কঃ আসন্ন পৌরসভা নির্বাচনে মেয়র পদে সুনামগঞ্জের দিরাই পৌরসভায় বিশ্বজিৎ রায়, মৌলভীবাজারের বড়লেখা পৌরসভায় আবুল ইমাম মোঃ কামরান চৌধুরী ও হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভায় মোঃ মাসুদ উজ্জামান মাসুক আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন। শনিবার বিকেলে রাজধানীতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে অনুষ্ঠিত স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় এই ৩ প্রার্থীসহ দেশের ২৫ পৌরসভার মেয়র পদে প্রার্থী চ‚ড়ান্ত করে ক্ষমতাসীন আওয়ামী লীগ। দলের সভাপতি ও মনোনয়ন বোর্ডের প্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভায় সভাপতিত্ব করেন।
মনোনয়ন বোর্ডের এ সভায় বোর্ডের সদস্য ও দলের প্রবীণ নেতা তোফায়েল আহমেদ এমপি, আমির হোসেন আমু এমপি, সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি, সভাপতিমন্ডলীর সদস্য শেখ সেলিম এমপি, কাজী জাফর উল্লাহ, কর্নেল (অবঃ) ফারুক খান এমপি, আব্দুর রহমান এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ উপস্থিত ছিলেন। মনোনয়ন বোর্ড প্রার্থীদের তালিকা চ‚ড়ান্ত করার পর সন্ধ্যার পরে দলের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়–য়া গণমাধ্যমে মনোনীত প্রার্থীদের তালিকা সরবরাহ করেন। আজ রোববার বেলা ১১ টায় মনোনীত প্রার্থীদের হাতে মনোনয়নের চিঠি তুলে দেয়া হবে।
Sylhetnewsbd Online News Paper