বড়লেখায় অস্বাস্থ্যকর পরিবেশে মাংস বিক্রি: দু’ই দোকান মালিকের অর্থদন্ড

মস্তফা উদ্দিন,বড়লেখা: মৌলভীবাজারের বড়লেখায় অস্বাস্থ্যকর পরিবেশে মাংস বিক্রিয়,লাইসেন্স ও মূল্য তালিকা না থাকায় ভ্রাম্যমাণ আদালত দু’ই মাংসের দোকান মালিক কে ৫ হাজার টাকা জরিমানা করেছেন।

সোমবার (৩০ নভেম্বর) সকালে উপজেলার রতুলী বাজারে শাহজালাল মাংসের দোকানকে ৩ হাজার টাকা ও মামু ভাগ্না মাংসের দোকানকে ২ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত লায়লা নীরা।
এসময় বড়লেখা থানা পুলিশ সহযোগীতা করে।

আদালত সূত্রে জানা যায়, নোংরা, অস্বাস্থ্যকর পরিবেশে মাংস বিক্রিয়, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তার প্রত্যয়ন পত্র এবং লাইসেন্স না থাকা সহ বিভিন্ন অনিয়মের কারণে ও মাংসের মান নিয়ন্ত্রণ করতে এ অভিযান পরিচালনা করা হয়। আভিযান চলাকালে উপজেলার রতুলী বাজারের শাহজালাল মাংসের দোকানকে ৩ হাজার টাকা ও মামু ভাগ্না মাংসের দোকানকে ২ হাজার টাকা অর্থদন্ড আদায় করা হয়।