বড়লেখায় ৪২ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত

মস্তফা উদ্দিন,বড়লেখাঃ মৌলভীবাজারের বড়লেখায়”কোভিড ১৯ এবং স্বাস্হ্য সুরক্ষা” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ৪২ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞান ও প্রযুক্তিতে শিক্ষার্থীদের বিজ্ঞান মনস্ক হিসেবে গড়ে তুলতে উপজেলা প্রশাসন বড়লেখার আয়োজনে দিনব্যাপি এ মেলা আনুষ্টিত হয়।

মঙ্গলবার (১ডিসেম্বর) উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্টিত মেলায় উপজেলার দুইটি কলেজ ও ১০টি মাধ্যামিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ১২টি স্টলের মাধ্যমে অংশগ্রহণ করে।

মেলা সমাপনী পুর্ব আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মো.শামীম আল ইমরানের সভাপত্বিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাওলাদার আজিজুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রত্নদীপ বিশ্বাস,মহিলা ভাইস চেয়ারম্যান রেহানা বেগম হাছনা, কাটালতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফুর রহমান চুন্নু।

এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. উবায়েদ উল্লাহ খান, একাডেমিক সুপারভাইজার মো.শাখাওয়াত হোসেন প্রমুখ ছিলেন।

মেলা অংশগ্রহণ কারি ১২টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে প্রথম হয়েছে ইটাউরী হাজী ইউনুছ মিয়া মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়,২য় নারী শিক্ষা একাডেমী মাধ্যমিক বিদ্যালয়,৩য় হয়েছে দাসের বাজার উচ্চ বিদ্যালয়।