মস্তফা উদ্দিন,বড়লেখাঃ মৌলভী বাজারের বড়লেখায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে ‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ শীর্ষক কার্যক্রমের আওতায় ৫ জয়িতাকে সম্মাননা দেয়া হয়েছে।
নির্বাচিত ৫টি ক্যাটাগরীতে ৫ জন জয়িতা হলেন অর্থনৈতিক ক্ষেত্রে সখিনা বেগম, শিক্ষা ও চাকুরীর ক্ষেত্রে পূর্নিমা রানী দাস, সফল জননীর ক্ষেত্রে জুবেলী রানী দে, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করা আয়শা বেগম ও সমাজ উন্নয়নে অসামান্য অবদার রাখা নারী শ্রীমতি বাউরি।
বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) বড়লেখা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভা ও সম্মাননা প্রধান অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শামছুন নাহার।
সহকারী কমিশনার (ভুমি) নুসরাত লায়লা নীরার সভাপতিত্বে ও মৃগেন ভাদুড়ীর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাসনা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. উবায়েদ উল্লাহ খান, সাংবাদিক আব্দুর রব, জয়ীতা সখিনা বেগম ও পূর্নিমা রানী দাস।
Sylhetnewsbd Online News Paper