বড়লেখায় কৃষক যুব কল্যাণ সমিতির শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

মস্তফা উদ্দিন: মৌলভীবাজারের বড়লেখা উপজেলার তালিমপুর ইউপির বাহারপুর কৃষক যুব কল্যাণ সমিতি ৫০ জন দরিদ্র শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছে।

মঙ্গলবার (২২ ডিসেম্বর) সন্ধা ৭ঘটিকায় ইউপির বাহারপুর গ্রামের বিশিষ্ট মুরব্বি ও সমিতির উপদেষ্টা আকবর আলীর বাড়িতে তাঁর সভাপতিত্বে বিতরণ পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ।

বাহারপুর কৃষক যুব কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আব্দুল কাদির মিছবা’র পরিচালনায় বিশেষ অতিথির বক্ত্যব রাখেন ৭নম্বর তালিমপুর ইউপি চেয়ারম্যান বিদ্যুত কান্তি দাস, বিশিষ্ট সমাজ সেবক ও ব্যাবসায়ী ফখরুল ইসলাম পারুল। বক্ত্যব রাখেন ইউপি সদস্য আতিকুর রহমান সোহাগ, বাহারপুর একতা সংঘের সভাপতি সাইদুল ইসলাম,বাহারপুর কৃষক যুব কল্যাণ সমিতির সভাপতি জিয়াউর রহমান।

অন্যদের মধ্যে সমিতির উপদেষ্টা আব্দুল মনাফ, সফিক উদ্দিন, মাও:আব্দুল হামিদ, জুনেদ আহমদ,সহ-সভাপতি আইয়ূব আলী, সহ-সাধারণ সম্পাদক ফয়েজ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আব্দুল বাসিত,সহ-সাংগঠনিক সম্পাদক মতি লাল বিশ্বাস,অর্থ সম্পাদক তেরাব আলী, প্রচার সম্পাদক হেলাল আহমদ, সহ-প্রচার সম্পাদক বাবুল আহমদ,দপ্তর সম্পাদক রাসেল আহমদ, সদস্য খায়রুল ইসলাম, সোনার উদ্দিন, জামাল উদ্দিন, ইন্দ্র মোহন বিশ্বাস, হায়দর আলী,সাজিদ আলী,লেচু মিয়া,রাজ মনি বিশ্বাস,মাছুম আহমদ, আক্তার হোসেন,ফয়জু মিয়া, উকিল বিশ্বাস,ফাহিম আহমদ, হিফজুর রহমান,ফরহাদ আহমদ প্রমুখ ছিলেন।