ইলিয়াস কাঞ্চনের জন্মদিনে বড়লেখায় শীতবস্ত্র বিতরণ

মস্তফা উদ্দিন,বড়লেখা: জাতীয় সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা’র) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের জন্মদিন উপলক্ষে বৃহস্পতিবার (২৪ডিসেম্বর) বিকেলে নিসচা বড়লেখা উপজেলা শাখার উদ্যেগে অর্ধশত দরিদ্রদের মঝে শীতবস্ত্র বিতরণ করেছে।

নিসচাই’র বড়লেখা উপজেলা শাখার আহ্বায়ক তাহমীদ ইশাদ রিপনের সভাপতিত্বে ও সদস্য সচিব আইনুল ইসলামের পরিচালনায়, প্রধান অতিথির বক্ত্যব রাখেন নিসচা বড়লেখা শাখার উপদেষ্টা সাংবাদিক আব্দুর রব। বক্ত্যব রাখেন ব্যাবসায়ী ও সাংবাদিক সুলতান আহমদ খলিল,সাংবাদিক মস্তফা উদ্দিন,সমাজ সেবক ইকবাল হোসাইন, ইউকে প্রবাসী সিরাজ উদ্দিন,মেঘনা লাইফ ইন্সুইরেন্স (কোঃ) ইনচার্জ আতিকুর রহমান, (নিসচা’র) যুগ্ম আহ্বায়ক মার্জানুল ইসলাম,কার্যকরী কমিটির সদস্য আব্দুল আজিজ, আইনজীবি সহকারী গোলাম কিবরিয়া, নজমুল ইসলাম, রাসেল আহমদ,আহমেদ নোমান,নূরে আলম মোহন প্রমূখ।