মস্তফা উদ্দিন,বড়লেখা: মুজিব বর্ষের অঙ্গীকার কৃষি হবে দুর্বার এ স্লোগানে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার হাকালুকি হাওর এলাকায় ২০-২১ অর্থবছরের রাজস্ব খাতের অর্থায়নে বাস্তবায়িত বারি সরিষা-১৭ প্রদর্শনী ও মাঠ দিবস অনুষ্টিত হয়েছে।
মঙ্গলবার (৫জানুয়ারী) উপজেলার ১নম্বর বর্ণী ইউনিয়নের কাজিরবন্দ বাজার সংল্গন মাঠে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বড়লেখার ব্যবস্থাপনায় এ মাঠ দিবস অনুষ্টিত হয়।
কাজিরবন্দ এলাকায় হাকালুকির মাঠ জুড়ে মৌমাছির পরাগায়ণে সরিষার বাম্পার ফলন ও সরিষা ক্ষেতের পাশে স্থাপন করা মৌ বাক্স পরিদর্শন করেন,
উপ-পরিচালক,কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মৌলভীবাজারের কৃষিবিদ কাজী লুৎফুল বারী।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ দেবল সরকারের সভাপতিত্বে সরিষা প্রদর্শনীর কৃষক মাঠ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথির বক্ত্যব রাখেন মৌলভীবাজার জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ কাজী লুৎফুল বারী,
উপ-সহকারী কৃষি কর্মকর্তা সুবিনয় চন্দ্র দাসের সঞ্চালনায় বক্ত্যব রাখেন বর্ণী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহাব উদ্দিন,সরিষা চাষি নাজিম উদ্দিন,মস্তাব আলী, মৌ-চাষী মো.ওসমান গনী।
এসময় সাংবাদিক মস্তফা উদ্দিন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা পলাশ দত্ত, বিপুল দাস প্রমুখ ছিলেন।
সরিষা খেতে মৌ বাক্স স্থাপন করা স্থান পরিদর্শনের সময় মৌ চাষি ওসমান আলী কর্মকর্তাদের বলেন, উপজেলা কৃষি অফিসের সহযোগিতায় মাঠজুড়ে আবাদ হয়েছে সরিষা। ইতিমধ্যে সরিষা থেকে মৌমাছির সাহায্যে মধু সংগ্রহ শুরু করা হয়েছে।মধু সংগ্রহের কারণে সরিষার পরাগায়ন হয় ভাল, ফলনও বাড়ে,চাষীরা ফলন পায় ভাল
Sylhetnewsbd Online News Paper