মস্তফা উদ্দিন,বড়লেখা: যুক্তরাজ্যে প্রতিষ্টিত বাংলাদেশি সামাজিক সংগঠন বড়লেখা ফ্রেন্ডস ক্লাব ইউ,কে এর অর্থায়নে ৭৫০ কপি কোরআন মাজীদ ফ্রি বিতরণ করা হয়েছে মৌলভীবাজারের বড়লেখা উপজেলায়।
বিতরণ উপলক্ষ্যে শনিবার (১৬জানুয়ারী) দুপুরে বড়লেখা উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশন বড়লেখার সুপার ভাইজার মাওঃ আব্দুল বারী।এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ।

বড়লেখা ফ্রেন্ডস ক্লাব ইউ,কে এর প্রতিনিধি মাষ্টার মোহাম্দ নাজিম উদ্দিন ও শিক্ষক বদরুল ইসলাম এর যৌথ পরিচালনায় বক্ত্যব রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্দ তাজ উদ্দিন, বড়লেখা সরকারি কলেজের সহকারি অধ্যাপক মো.নিয়াজ উদ্দিন, উপজেলা ক্রীড়া সংস্হার সাধারণ সম্পাদক আব্দুল আহাদ,বড়লেখা প্রিজম ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা.নজরুল ইসলাম,প্রচার ও প্রকাশনা সম্পাদক বড়লেখা ফ্রেন্ডস ক্লাব ইউ,কে,র’ মো. সিরাজ উদ্দিন,ইসলামিক ফাউন্ডেশন র’ মডেল কেয়ার টেকার মাওঃ আব্দুল লতিফ,উপজেলা স্কাউট র’ সম্পাদক রিয়াজুল ইসলাম,বড়লেখা ফ্রেন্ডস ক্লাব ইউ,কে,র’ সদস্য ছালা উদ্দিন এনাম।
উপজেলার বিভিন্ন মসজিদ,মাদ্রাসা, এতিমখানা,সামাজিক সংগঠন ও শিক্ষার্থীদের মাঝে বাংলা ভাষায় অনুবাধ করা কোরআন মাজীদ বিতরণ করা হয়।এতে সহযোগিতা করে ইসলামিক ফাউন্ডেশন,ব্লাড ডোনেট ক্লাব,দুর্বার মুক্ত স্কাউট বড়লেখা।
Sylhetnewsbd Online News Paper