বড়লেখায় পৌঁছেছে করোনার ৪ হাজার ডোজ ভ্যাকসিন

মস্তফা উদ্দিন,বড়লেখা: করোনা ভাইরাস সংক্রমণ রোধে প্রথম ধাপে ৪ হাজার ডোজ করোনার ভ্যাকসিন পৌঁছেছে মৌলভীবাজারের বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।

শনিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে মৌলভীবাজার সিভিল সার্জন কার্যালয় থেকে অ্যাম্বুলেন্সে করে বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভ্যাকসিন পৌঁছানো হয়। বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.শামীম আল ইমরান এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রত্নদীপ বিশ্বাস এই ভ্যাকসিন গ্রহণ করেন।

রবিবার (৭ ফেব্রুয়ারি) থেকে করোনা ভাইরাসের এই ভ্যাকসিন দেওয়া শুরু হবে বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রত্নদীপ বিশ্বাস।

ভ্যাকসিন গ্রহণ কালে মেডিকেল অফিসার ডা. তৌফিক আজিজ, ডা. রাজিব দেবনাথ, বড়লেখা প্রেসক্লাবের সভাপতি অসিত রঞ্জন দাস, মেডিকেল টেকনোলজিষ্ট (ইপিআই) শৈলেশ চন্দ্র নাথ, সাংবাদিক আব্দুর রব, লিটন শরীফ, হাসপাতালের পরিসংখ্যানবিদ সুমন দাশ, প্রমুখ উপস্থিত ছিলেন।