বড়লেখায় মদ পান করে মাতলামি: ৫ মাতালকে ৩মাসের বিনাশ্রম কারাদণ্ড

মস্তফা উদ্দিন,বড়লেখা: মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণভাগ বাজারে মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) রাত ৭টার দিগে মদপান করে প্রকাশ্যে মাতলামি করায় ৫ মাতালকে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

দণ্ডপ্রাপ্তরা হলেন, রান্টু দেব(৩৫), সাইদুল(৩০), কবির আহমদ(২৮), মুহিবুর রহমান(২৮) ও সুব্রত দাস(৩২)। তাদের সকলের বাড়ি সিলেটের বিয়ানীবাজার উপজেলায়।

বড়লেখা উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ শামীম আল ইমরানের নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনার সময় অাটকের পর তাদের প্রত্যেক কে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, স্থানীয় একটি চা বাগান থেকে মদ পান করে দণ্ডপ্রাপ্ত পাঁচজন উপজেলার দক্ষিণভাগ ইউনিয়নের দক্ষিণভাগ বাজারে মাতলামি করছিল। এসময় ভ্রাম্যমাণ আদালতের মাদকবিরোধী অভিযান চলাকালে স্থানীয়ভাবে খবর পেয়ে পুলিশের চেকপোস্ট এলাকায় দেশীয় চোলাই মদসহ তাদের আটক করা হয়। পরে ঘটনাস্থলেই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী প্রত্যেক তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের রায় প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানে বড়লেখা থানার উপ পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম ও উপ পরিদর্শক (এসআই) সাঈদ আহমদের নেতৃত্বে একদল পুলিশ সহায়তা করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.শামীম আল ইমরান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মাদকের বিরুদ্ধে উপজেলার প্রশাসন ও পুলিশের শক্ত অবস্থান অব্যাহত থাকবে। নিয়মিত অভিযান চলবে