মস্তফা উদ্দিন,বড়লেখা: মুসলিম হ্যান্ডস ইন্টারন্যাশনাল এর ব্যবস্হাপনায় মৌলভীবাজারের বড়লেখা উপজেলার রহমানিয়া টুকা হাফিজিয়া দাখিল মাদ্রাসার এতিম ও দরিদ্র ৬৫ জন হাফিজ ছাত্রদের মাঝে নগদ অর্থ ও কম্বল বিতরণ করা হয়েছে।
রবিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে রহমানিয়া টুকা হাফিজিয়া দাখিল মাদ্রাসায় এতিম ও দরিদ্র ছাত্রদের মাঝে মুসলিম হ্যান্ডস বাংলাদেশের এর কান্ট্রি ডিরেক্টর, হযরত মাওলানা গুফরান আহমদ চৌধুরী ফুলতলী নগদ অর্থ ও কম্বল বিতরণ করেন।
এসময় মাদ্রাসা পরিচালনা কমিটির উপদেষ্টা মাও: আব্দুল আজিজ,সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক মাও: আব্দুল আলিম, প্রধান শিক্ষক মাও: আব্দুল মুক্তাদির আল আজহারি,সমাজ সেবক আব্দুর রাজ্জাক,ফয়জুর রহমান প্রমুখ ছিলেন।
Sylhetnewsbd Online News Paper