মস্তফা উদ্দিন,বড়লেখা: মৌলভীবাজারের বড়লেখা পৌরসভার নির্বাচিত ৪র্থ পরিষদের দায়িত্ব গ্রহণ করেছেন মেয়র ও কাউন্সিলরবৃন্দ।
রোববার (১৪ফেব্রুয়ারি)দুপুরে পৌরসভা মিলনায়তনে দায়িত্ব গ্রহণ উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভায় আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী শাহাব উদ্দিন এমপি।
পৌর মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরীর সভাপতিত্বে ও কাউন্সিলর রেহান পারভেজ রিপনের সঞ্চালনায় অনুষ্ঠিত দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথি ছাড়াও বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ, ইউএনও মো. শামীম আল ইমরান, ওসি মো. জাহাঙ্গীর হোসেন সরদার, উপজেলা আ’লীগের সহ সভাপতি বিধান দাস, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুন্দর, যুগ্ম সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ একেএম হেলাল, আইন বিষয়ক সম্পাদক গোপাল দত্ত, পৌর আ’লীগের সভাপতি আব্দুল আহাদ, ব্যবসায়ী ছয়দুল ইসলাম, শিক্ষক বদরুল হোসেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইমদাদুল ইসলাম সজল, উপজেলা শ্রমিক লীগের আহ্বায়ক আবুল হোসেন প্রমুখ।

অপরদিকে সকাল ১১টায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অর্থায়নে বড়লেখা পৌর শহরের সৌর সড়কবাতি প্রকল্পের উদ্বোধন করেন পরিবেশ মন্ত্রী শাহাব উদ্দিন এমপি।
Sylhetnewsbd Online News Paper