নিজস্ব প্রতিবেদকঃ উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে হলে আলিয়া মাদরাসা শিক্ষার বিকল্প নেই,
……………..অধ্যক্ষ সুজাত আলী রফিক
১৫ ফেব্রুয়ারী ২০২১ সোমবার উত্তর সদরের ঐতিহ্যবাহি দ্বীনি বিদ্যাপীঠ রাজারগাঁও জামিউল উলূম দাখিল মাদ্রাসায় ছাত্র/ছাত্রীদের মধ্যে শিক্ষা সামগ্রী বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সোমবার সকালে সিলেট সদর উপজেলার হাটখোলা ইউনিয়নের বড়কাপনস্হ রাজারগাঁও জামিউল উলুম দাখিল মাদরাসার কনফারেন্স হলে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
শুরু হওয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, আব্দুল হক স্মৃতি ডিগ্রী কলেজের অধ্যক্ষ জনাব সুজাত আলী রফিক,তিনি বলেন বর্তমান বৈজ্ঞানিক বিশ্বের সকল পর্যায়ে পৌছাতে হলে ইসলামি শিক্ষার পাশাপাশি সাধারন শিক্ষা অর্জন করা একান্ত জরুরী,আর এ শিক্ষা অর্জন করতে হলে কেবল মাত্র আলিয়া মাদরাসায় অধ্যায়ন করতে হবে, দেশের প্রত্যেকটা বিভাগে কর্মরত আছেন এদেশের আলিয়া মাদরাসা শিক্ষার্থীরা,কাজেই উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে হলে আলিয়া মাদরাসা শিক্ষার বিকল্প নেই।
মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি জনাব আলহাজ্ব মোশাহিদ আলীর সভাপতিত্বে ও সহকারি শিক্ষক মাওঃ নজমুল হুদা জিয়ার সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট জেলা পরিষদ সদস্য (১নং ওয়ার্ড) জনাব মুহাম্মদ শাহনূর,সিরাজুল ইসলাম আলিম মাদরাসার আরবি প্রভাষক মাওঃ ক্বারী নুরুল হক,
আরো বক্তব্য রাখেন মাদরাসার সুপার মাওঃ শেহাবুল হক্ব শরীফ,বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী দিলওয়ার হোসেন, শাহ জালাল বাজার উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওঃ ফয়সল আহমদ, সহকারি শিক্ষক মাওঃ হাবিব আহমদ,হাঃ রুহুল আমীন, হাঃ কুতুব আল ফরহাদ, ছাত্রনেতা শামিম আহমদ,স্বপ্ননীড় আদর্শ সমাজ কল্যাণ সংস্থার অর্থ সম্পাদক ছাদ আহমদ,বড়কাপন ছাত্র কল্যাণ পরিষদের সভাপতি সেবুল আহমদ।
মাদরাসার শিক্ষার্থী আব্দুর রহিম পবিত্র কুরআন তেলাওয়াত করেন ও ইসলামি সংগীত পরিবেশন করেন শিক্ষার্থী আব্দুল্লাহ আল মামুন।
এসময় আরোও উপস্থিত ছিলেন মাদরসা পরিচালনা কমিটির সহ-সভাপতি আজাদ মিয়া, মাদরসার সহকারি শিক্ষক হাঃ গিয়াস উদ্দিন,বাতির আলী,আমান আহমেদ চৌধুরী,বড় কাপন সমাজ কল্যাণ সংস্থার সভাপতি আবুল হোসেন, বিশিষ্ট মুরব্বি সোনাফর আলী,হাফিজ আলতাফ হোসেন চৌঃ,সোলেমান আহমদ, ছবর আলী, ছিদ্দেক আলী, ঠুনু মিয়া,ফজলু মিয়া,মাহমুদ আলী প্রমূখ।
অতিথিবৃন্দ ছাত্র /ছাত্রীদের হাতে শিক্ষা সামগ্রী তুলে দেন।
এতে দুই শত ছাত্র/ছাত্রীদের মধ্যে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।
যাদের সহযোগিতায় শিক্ষা সামগ্রী বিতরণ করা হয় তাদের প্রতি কৃতজ্ঞতা জানান মাদ্রাসার সুপার মাওঃশেহাবুল হক শরীফ।
Sylhetnewsbd Online News Paper