বীর মুক্তিযোদ্ধা সাফা আলী ইন্তেকাল করেন । রবিবার (২৮ ফেব্রুয়ারী ) ভোর ৬ টায় তার সশুর বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহে রাজিউন)।
ওসমানীনগর উপজেলার পশ্চিম পইলনপুর ইউনিয়নের আলীপুর গ্রামে তার বাবার জানাজা ২ ঘটিকায় অনুষ্ঠিত হয়। এর আগে ১,৫০ মিনিটের সময় ওসমানীনগর উপজেলা প্রশাসন ও ওসমানীনগর থানা প্রশাসন গার্ড অব ওনার প্রধান করা হয়। মোঃ সাফা মিয়ার সশুর বাড়ির
পারিবারিক কবরস্থানে দাফন সম্পুর্ন হয়।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর। চার ছেলে এক মেয় সহ অসংখ্য আমিও সজন সহ গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছে ওসমানীনগর উপজেলা অনলাইন প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ সহ সামাজিক রাজনৈতিক ব্যক্তিবর্গ।
বীর মুক্তিযোদ্ধা সাফা আলী মহান মুক্তিযুদ্ধে বৃহত্তর সুনামগঞ্জ অঞ্চলের পাকিস্তানী হানাদার বাহিনীর বিরুদ্ধে বিভিন্ন অভিযানে যে সাহসিকতার পরিচয় দিয়েছেন তা মুক্তিযুদ্ধের ইতিহাসে অমর হয়ে থাকবে।
Sylhetnewsbd Online News Paper