সিলেটের ওসমানীনগরে সমাজসেবা অধিদফতরের সামাজিক নিরাপত্তা কর্মসুচির আওতায় বয়স্ক , বিধবা ও স্বামী নিগৃহীত মহিলা ভাতা ও অস্বচ্ছল প্রতিবন্ধী ভাতা এখনো যাদের নগদে হিসাব খোলা হয়নি।

এসকল ভাতা ভোগীদেরকে আগামী ১৪ ও ১৫ মার্চ সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান ও সদস্যগনের সহযোগিতায়, নিজ জাতীয় পরিচয় পত্রের মূলকপি এবং ফটোকপি সাথে নিয়ে সকাল ৯ টা হতে বিকাল ৪ টার মধ্যে তাজপুর বাজাস্থ উপজেলা সমাজসেবা কার্যালয়ে উপস্থিতি থাকার জন্য সংশ্লিষ্ট দপ্তর লিখিত ভাবে অনুরোধ জানিয়েছে । উপস্থিতি না হলে ভাতা উত্তোলনের বহি পরবর্তীতে বাতিল বলে গন্য হবে ও প্রতিস্থাপন করা হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
Sylhetnewsbd Online News Paper