বড়লেখায় সিএনজি ষ্ট্যান্ড পরিচালনা কমিটির নির্বাচনে সভাপতি হোসেন সম্পাদক নকুল

নিজস্ব প্রতিবেদকঃ মৌলভীবাজারের বড়লেখা উপজেলা সিএনজি চালিত (অটো রিস্কা)শ্রমিক ইউনিয়ন রেজি নং চট্টঃ ২৩৫৯ এর অন্তর্ভুক্ত দাসের বাজার সিএনজি ষ্ট্যান্ড পরিচালনা কমিটির দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে আবুল হোসেন ও সাধারণ সম্পাদক পদে নকুল দাস নির্বাচিত হয়েছেন।

গত ৩ এপ্রিল শনিবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে দাসের বাজার হাজী আপ্তাব আলী একাডেমিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ২৮৫ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ২৭১ জন। ভোট গণনা শেষে বিকেল ৫টার দিকে ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা বোর্ডের দায়িত্বে থাকা বড়লেখা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ তাজ উদ্দিন।

ফলাফল ঘোষণা অনুযায়ী নির্বাচনে সভাপতি পদে মো.আবুল হেসেন (চেয়ার প্রতিক) নিয়ে ২০৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মারজান আহমদ আছকর (ছাতা) ৬২ ভোট পয়েছেন। সহ-সভাপতি পদে শাওন নাথ (বাইসাইকেল) প্রাপ্ত ভোট ১০৫, নিকটতম প্রতিদ্বন্দ্বি মো. আব্দুল মালিক (রিস্কা) ৮৬ ভোট পয়েছেন। সাধারণ সম্পাদক পদে নকুল দাস (মই) প্রাপ্ত ভোট ১৭৩, নিকটতম প্রতিদ্বন্দ্বি মো.খছরুজ্জামান (দোয়াত কলম) ৮৪ ভোট পয়েছেন। সহ-সাধারণ সম্পাদক পদে রাখাল দাস (মোমবাতি) প্রাপ্ত ভোট১১৭, নিকটতম প্রতিদ্বন্দ্বি বংক রাজ (হরিণ) ১১৫ ভোট পয়েছেন। অর্থ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সঞ্জয় মালাকার বিরাই। সাংগঠনিক সম্পাদক পদে বিদান বিশ্বাস(তাঁরা) প্রাপ্ত ভোট ১২৪, নিকটতম প্রতিদ্বন্দ্বি কামরুল ইসলাম (আপেল) ১১৩ ভোট পেয়েছেন। সদস্য পদে রিংকু দাস (ফুটবল) ১৪১, নাজিম উদ্দীন(কবুতর) ৯৭, ভোট ও খলিল আহমদ(সিএনজি) ৯৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে ভোট গ্রহণকালে অপ্রীতিকর ঘটনা এড়াতে নিরাপত্তার দায়ীত্বে ছিলেন এসআই হযরত আলী। নির্বাচন পরিচালনায় কমিটির দায়িত্বে ছিলেন সিএনজি বড়লেখা উপজেলা শাখার সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল হক, সাংগঠনিক সম্পাদক সুমন আহমদ, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মতিন।