ওসমানীনগর উপজেলার বড় ইশবপুর গ্রামের মোঃ আওলাদ মিয়া ক্যান্সারে আক্রান্ত ওসমানীনগর উপজেলার উমরপুর ইউনিয়ন এর যুক্তরাজ্য প্রবাসীদের কষ্টে অর্জিত ও বর্তমান করোনা মহামারী পরিস্থিতিতের মধ্যে একলক্ষ দুই হাজার টাকা হস্তান্তর করেন ক্যান্সারে আক্রান্ত আওলাদ মিয়ার কাছে। রবিবার ১৮ এপ্রিল ২০২১ সকাল ১১ ঘটিকায় সাবেক চেয়ারম্যান আমিন উদ্দিন এর ছেলে মোঃ জিলু মিয়া”র মধ্যামে এ টাকা প্রধান করেন।
(উমরপুর ইউনিয়ন ওয়েলফেয়ার এন্ড ডেভেলাপমেন্ট অরগানাইজেশন এর উদ্যোগে এর টাকা কালেকশন করা হয়)
এসময় উপস্থিত ছিলেন যুক্তরাজ্য প্রবাসী মোঃ আলহাজ্ব সুফি মিয়া ,সৌদি আরব প্রবাসী সালাত মিয়া,সাবেক ইউপি সদস্য সাইদালি মেম্বার, গ্রামের ওয়ার্ড সদস্য আমিরুল ইসলাম শিকদার, লেবু মিয়া,আনচার মিয়া,সাংবাদিক মোঃ ফজলু মিয়া,রাসেল আহমদ। এর পর একই গ্রামের অসুস্থ মানিক মিয়াকে দেখতে জান মোঃ জিলু মিয়া,এসময় তিনি তার পরিবার এর খোজ খবর নেন।

এছাড়া মোঃ আওলাদ মিয়া ক্যান্সার আক্রান্ত হয়ে দীর্ঘদিন যাবৎ কষ্ট ভোগ করছেন শুনে ও স্থানীয় একটি অনলাইন পত্রিকায় দেখন, পড়ে তার খোঁজ খবর নেন।

যুক্তরাজ্য প্রবাসী লামা ইশবপুর গ্রামের কৃতি সন্তান ফরিদ আহমদ সহযোগিতার হাত প্রসারিত করে তার পাঠানো অর্থ শনিবার বিকেলে আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহি কমিটির সদস্য জনাব নুরুল ইসলাম নুর মিয়া”র মাধ্যমে নগদ ৪১০০০ ( একচল্লিশ হাজার) টাকা আওলাদ মিয়ার হাতে পৌছে দেন। এসময়ে উপস্থিত ছিলেন স্থানীয় নেতৃবৃন্দ ও স্থানীয় ইউ/ পি সদস্য আমিরুল ইসলাম শিকদার, সুহেল মিয়া, জুয়েল আহমদ।
Sylhetnewsbd Online News Paper