এবার শশুরকে চর তাপ্পর ওসমানীনগরে ইফতারি না দেয়ায় স্ত্রীকে বেঁধে নির্যাতন

এবার ওসমানীনগরে ইফতারি না দেয়ায় স্ত্রীকে বেঁধে শশুরকে ডেকে এনে চর তাপ্পরের মত মর্মান্তিক ঘটনা ঘটেছে। গতকাল রবিবার (৯ মে) সকাল ৯ টায় ওসমানীনগর উপজেলার সাদিপুর ইউনিয়নের চরসম্মানপুর জামাতার বাড়িতে ঘটনাটি ঘটেছে । এব্যাপারে মেয়ের পিতা আব্দুশ শহীদ বাদী হয়ে ওসমানীণগর থানায়ূ লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযেঙাগ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
জানা যায়, প্রায় দেড় বছর পূর্বে ওসমানীনগর উপজেলার সাদিপুর ইউনিয়নের দক্ষিণ কালনিরচর গ্রামের আব্দুশ শহীদের মেয়েকে বিয়ে করেন একই ইউনিয়নের চরসম্মানপুর গ্রামের আমীর ছেলে মামুন মিয়া।
গতকাল রবিবার (৯ মে) ইফতার ও ঈদেও নতুন কাপড়ের জন্য নির্যাতন করে। খবর পেয়ে পিতা আব্দুশ মঞীদ মেয়ের বাড়িতে গেলে এবং বিষয়টি জানতে চাইলে তাকে মারধর করে।
এ দিন স্ত্রী জাহেদা কে তার স্বামী মামুন, শশুর আমির আলী ননদ মুর্শেদা বেগম মিলে নির্যাতন করে খাটের নিছে বেঁধে রাখে।
নির্যাতিতার ভাই আব্দুল তাহিদ বলেন, আমরা একবার ইফতারি আমার বোনের বাড়ি দিয়েছি। এখন ঈদের নতুন কাপড় দেয়ার জন্য চাপ দিচ্ছে এবং সাথে আবার ইফতারি দেয়ার কথা বলে এবং নির্যাতন করে। নির্যাতনের খবর পেয়ে আমার বাবা ঘটনাস্থলে গেলে তারা চর তাপ্পর মারে। এব্যাপারে আমার বাবা বাদি হয়ে ওসমাননীনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ওসমাননীগর থানার ওসি শ্যামল বনিক বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনার সত্যতা নিশ্চিত হতে ঘটনাস্থলে পুলিশ প্রেরণ করা হয়েছে।