সিলেটের ওসমানীনগরে মুসলিম এইড বাংলাদেশ ওসমানীনগর উপজেলা শাখার উদ্যোগে গরিব অসহায় লোকজনের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
১৩ মে (বৃহস্পতিবার) বিকাল ৩ টায় কলারাই বাজারস্থ মুসলিম এইডের অফিসে ঈদ সামগ্রী বিতরণ কালে উপস্থিত ছিলেন শাখার ব্যাবস্থাপক আব্দুল মন্নান, সমাজ সেবক সৈয়দ আবু তাহির,প্রোগ্রাম সুপারভাইজার বাবুল আহমেদ, ওসমানীনগর উপজেলা অনলাইন প্রেসক্লাব সভাপতি শেখ ফয়ছল আহমদ সহ আরোও অনেক।
Sylhetnewsbd Online News Paper