মস্তফা উদ্দিন,বড়লেখা প্রতিনিধিঃ মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় নব-যোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মুদাচ্ছির বিন আলী সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বড়লেখা উপজেলা মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তানরা।
শনিবার (২২মে) দুপুর ২টায় নির্বাহী কর্মকর্তা কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ কালে নির্বাহী কর্মকর্তা তাদের সাথে মতবিনিময় করেন।
এসময় বড়লেখা উপজেলায় মুক্তিযুদ্ধের স্মৃতি রক্ষার্থে শহীদ মুক্তিযোদ্ধাদের কবর সংরক্ষণের কাজ দ্রুত বাস্তবায়ন করা জন্য উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও সাবেক উপজেলা চেয়ারম্যান সিরাজ উদ্দিন নির্বাহী কর্মকর্তাকে অনুরোধ জানান। নির্বাহী কর্মকর্তা খন্দকার মুদাচ্ছির বিন আলী দ্রুত সময়ের মধ্যে মুক্তিযোদ্ধাদের কবর সংরক্ষণের কাজ বাস্তবায় করাহবে জানিয়ে সকলের সহযোগিতা চেয়েছেন। তিনি করোনার সংক্রমণ থেকে স্বাস্থ্য সুরক্ষা জন্য সরকারের বিধিনিষেধ মেনে চলার জন্য উপজেলা বাসীর প্রতি আহবান জানান।
এসময় উপস্থিত ছিলেন সহকারি কমান্ডার আব্দুল হান্নান,জেলা ইউনিটি সদস্য সুবেদার আব্দুল খালিক,রিয়াজ উদ্দিন,সদস্য শফিক উদ্দিন,এখলাছুর রহমান,সদস্য মজির উদ্দিন লালু,আব্দুর রশীদ,পৌর মুক্তিযোদ্ধা কমান্ডার পনী চন্দ্র শীল,মুক্তি যোদ্ধা সন্তান মো.শাহাজান, শুভাশিষ দে শুভ্র, ইমান উদ্দিন বলাই।।
পরে মুক্তিযোদ্ধাদের সাথে নিয়ে নির্বাহী কর্মকর্তা খন্দকার মুদাচ্ছির বিন আলী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
Sylhetnewsbd Online News Paper