মস্তফা উদ্দিন,বড়লেখাঃ আল আকছা মসজিদ ও নিরিহ ফিলিস্তিনিদের উপর বর্বর ইসরাইলের সন্ত্রাসী হামলার প্রতিবাদে মৌলভীবাজারের বড়লেখায় বাংলাদেশ আনঞ্জুমানে আল ইসলাহ বড়লেখা উপজেলা শাখা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে।
শুক্রবার (২১ মে) বিকেল ৫টায় রেলওয়ে মসজিদ থেকে বিক্ষোভ মিছিল শুরু করে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ইসলামীয়া বিল্ডিং এর সম্মুখে এসে পথসভায় মিলিত হয়।
সভায় বক্তারা নিরিহ ফিলিস্তিনে উপর ইসরায়েলিদের সন্ত্রাসী হামলা বন্ধের জোর দাবি জানিয়ে বিশ্বের সকল মুসলমানকে ইসরাইলি পণ্য বর্জনের আহ্বান জানান। হামলা বন্ধ না করলে বিশ্বের সকল মুসলমানদের ঐক্য বদ্ধ হয়ে ইসরায়েলের বিরুদ্ধে রুখে দাড়ানোর জন্য বক্তারা আহবান জানিয়েছেন। বাংলাদেশ সরকার ফিলিস্তিনের উপর ইসরাইলের হামলার নিন্দা জানানোর জন্য সরকারকে ধন্যবাদ জানানো হয়। রাষ্ট্রীয় খরচে ফিলিস্তিনিদের জন্য ঔষধ প্রেরণের উদ্যোগ গ্রহণ করায় কৃতজ্ঞতা প্রকাশ করেন বক্ততারা।
সভায় উপজেলা আল ইসলাহর সভাপতি মাওলানা আব্দুর রহমান সভাপতিত্বে ও উপজেলা আল ইসলাহর সহ সাধারণ সম্পাদক শাহেদ আহমদ জুয়েলের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা আল ইসলাহ’র সিনিয়র সহ সভাপতি, ছালেহ আহমদ কবির, উপজেলা আল ইসলাহ’র সহ সভাপতি কাজি আব্দুর রহমান,উপজেলা আল ইসলাহ’র সাংগঠনিক সম্পাদক মাস্টার শামছুল ইসলাম।
সভায় উপজেলা ক্বারী সোসাইটির সাধারণ সম্পাদক আমানুর রহমান, সিলেট মহানগর কাজী সোসাইটির সাংগঠনিক সম্পাদক কাজী জয়নুল ইসলাম,উপজেলা তালামীযের সাবেক সাধারণ সম্পাদক মাওলানা সেলিম উদ্দিন সহ বিভিন্ন ইউনিয়নের নেত্রা কর্মিরা উপস্থিত ছিলেন। সভাপতি মাওলানা আব্দুর রহমান মুনাজাত পরিচালনা করেন।
Sylhetnewsbd Online News Paper