মস্তফা উদ্দিন, বড়লেখাঃ মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক মনোনীত হয়েছেন বড়লেখা থানার পরিদর্শক (তদন্ত) রতন চন্দ্র দেবনাথ ও উপ পরিদর্শক (এসআই) হয়েছেন সুব্রত কুমার দাস।
সোমবার পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত মাসিক কল্যাণ সভায় সেরা পুলিশ পরিদর্শক ও উপ পরিদর্শকের প্রশংসাপত্র ও ক্রেস্ট তুলে দেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়ার বিপিএম (বার)। তাদের পক্ষে প্রশংসাপত্র ও ক্রেস্ট গ্রহণ করেন বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন সরদার।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) সাদেক কাউছার দস্তগীর প্রমুখ উপস্থিত ছিলেন।
বড়লেখা থানার ভারপ্রাপ্ত (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন সরদার বলেন, ‘পুলিশ পরিদর্শক (তদন্ত) রতন চন্দ্র দেবনাথ ও উপ পরিদর্শক (এসআই) সুব্রত দাস দক্ষ পুলিশ অফিসার। মামলার তদন্ত কাজে দক্ষতার স্বীকৃতি হিসাবে তারা এই মূল্যায়ন পেয়েছেন।
Sylhetnewsbd Online News Paper