বড়লেখায় বীর মুক্তিযোদ্ধা ছিফত আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

মস্তফা উদ্দিন,বড়লেখাঃ মৌলভীবাজারের বড়লেখা উপজেলার বীর মুক্তিযোদ্ধা ছিফত আলী (পংকি) মিয়ার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। তার মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও রুহের মাগফেরাত কামনা করে শোক প্রকাশ করেছেন ৩নং নিজ বাহাদুরপুর ইউপির চেয়ারম্যান ময়নুল হক।

বৃহস্পতিবার (১০ জুন) বিকেল সাড়ে তিনটায় উপজেলার চান্দগ্রামে তাঁর নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

বৃহস্পতিবার রাত ১০টার দিকে চান্দগ্রাম কেন্দ্রীয় জামে মসজিদ ঈদগাহ মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মুদাচ্ছির বিন আলী ও বড়লেখা থানার পুলিশের একটি চৌকশ দল রাষ্ট্রীয় সম্মান গার্ড অব অনার প্রদান করেন। এরপর তাঁর জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

মৃত্যুকালে তার বয়স হয়ে ছিল ৬৬ বছর। তিনি কিডনি,ডায়াবেটিস,উচ্চ রক্তচাপ ও বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। ১ ছেলে ৩ মেয়ে,নাতি নাতনিসহ অসংখ্য গুন গাহি রেখে গেছেন
তিনি।