নিজস্ব প্রতিবেদকঃ আশরাফুল ল্যাবরেটরীজের মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল পৌরসভাধীন চৌমুহনীস্থ চিকিৎসা ও বিক্রয় কেন্দ্রের প্রতিনিধিদের নিয়ে দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
শনিবার ১২ই জুন সকাল ১০টায় এ কেন্দ্রের এই কর্মশালায় প্রধান প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ দিয়েছেন সিলেট বিভাগীয় পরিবেশক, ভেষজ চিকিৎসক ও কৃষিবিদ ফয়সল আহমদ বাবুল। এসময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা পরিবেশক সজল দেবনাথ।
কর্মশালায় অংশগ্রহণকারী প্রতিনিধিরা হলেন শ্রীমঙ্গল চিকিৎসা ও বিক্রয় কেন্দ্রের শাখা ব্যবস্থাপক নন্দিতা রানী দেবনাথ, অপূর্ব শীল, বসন্ত রাজ বল্লভ, সন্ধ্যা দত্ত, সজীব আচার্য, গীতা দত্ত, স্বপন গোয়ালা, শিমুল দাস, প্রতিমা তাঁতি, রীতা দাস, শর্মিলা দাস, শ্রাবণী দেবনাথ, রাজেশ প্রমুখ।
Sylhetnewsbd Online News Paper