বড়লেখায় রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়েছে বীর মুক্তিযোদ্ধা মনুহর আলী-মনইকে

মস্তফা উদ্দিন,বড়লেখা,প্রতিনিধিঃ মৌলভীবাজারের বড়লেখা উপজেলার নিজবাহাদুরপুর ইউনিয়নের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা মনুহর আলী-মনই (৬৮) রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়েছে।

শুক্রবার (১৮ জুন) বেলা দেড়টার দিকে নিজবাহাদুরপুর ইউনিয়নের চান্দগ্রাম (পুর্ব টিলা) তাঁর নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

শুক্রবার রাত ৯ টায় চান্দগ্রাম কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মুদাচ্ছির বিন আলীর উপস্থিতিতে, বড়লেখা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রতন দেবনাথের নেতৃত্বে পুলিশের একটি চৌকশ দল তাঁকে রাষ্ট্রীয় সম্মান প্রদান করে।পরে জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

তিনি দীর্ঘদিন ধরে কিডনি জটিলতাসহ নানা রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৫ ছেলে- ৩ মেয়ে আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।