মুজিববর্ষ উপলক্ষে বড়লেখায় দ্বিতীয় ধাপে প্রধানমন্ত্রীর উপহার পেলো ৫২ গৃহহীন পরিবার

মস্তফা উদ্দিন,বড়লেখাঃ রবিবার (২০ জুন) সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে একযোগে ৫৩,৩৪০টি ভুমিহীন-গৃহহীন পরিবারের মাঝে জমিসহ গৃহ প্রদান কার্যক্রমের (দ্বিতীয় পর্যায়ে) এর শুভ উদ্বোধন করেন। এর অংশ হিসেবে গৃহহীন পরিবারের মাঝে চাবি ও দলিল প্রদান উপলক্ষ্যে বড়লেখা উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে দ্বিতীয় পর্যায়ে নির্মিত ৫২টি ঘরের চাবি ও ভুমির দলিল হস্তান্তর করা হয়।

একি অনুষ্ঠানে ঢাকাস্থ সরকারি বাসভবন হতে ভার্চুয়ালী যুক্ত হয়ে বক্তব্য রাখেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়কমন্ত্রী শাহাব উদ্দিন এমপি। এসময় তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান আওয়ামী লীগ সরকারের উদ্যোগে গৃহহীন জনগণকে গৃহপ্রদান এক অবিস্মরণীয় পদক্ষেপ। বিগত কোনো সরকার প্রধান এত বিপুল পরিমাণ গৃহহীনকে গৃহ নির্মাণ করে দেওয়ার কথা চিন্তাও করেনি। জাতির পিতার কন্যা সেই স্বপ্নকে বাস্তবে পরিণত করে প্রমাণ করেছেন, “যতদিন শেখ হাসিনার হাতে দেশ, ততদিন পথ হারাবে না বাংলাদেশ।

পরিবেশমন্ত্রী উপস্থিত উপকারভোগীদের উদ্দেশ্যে বলেন,সবাই মিলে মিশে থাকবেন। পরস্পরের সহযোগিতায় নিজেদের জীবনমান উন্নয়নে কাজ করতে হবে। মন্ত্রী উপকারভোগীদের সার্বিক আশ্বাস দিয়ে বলেন,সামাজিক উন্নয়নের জন্য স্থানীয় প্রশাসন,জনপ্রতিনিধি সর্বোপরি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবসময় পাশে আছেন। তাই নির্ভয়ে পরিবার পরিজন নিয়ে এখানে বাস করে নিজেদের আর্থসামাজিক অবস্থার উন্নয়নের মাধ্যমে সোনার বাংলা গড়তে অবদান রাখতে হবে।

অনুষ্ঠানে উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ তাজ উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ,ইউএনও খন্দকার মুদাচ্ছির বিন আলী। উপস্হিত ছিলেন,সহকারী কমিশনার (ভুমি) নূসরাত লায়লা নীরা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুন্দর, পৌরমেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাছনা, উপজেলা প্রকৌশলী সামছুল হক ভুইয়া, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা উবায়েদ উল্লাহ খান, থানার ওসি (তদন্ত) রতন দেবনাথ,প্রেসক্লাব সাধারণ সম্পাদক এপিপি গোপাল দত্ত, কৃষকলীগের আহ্বায়ক আব্দুল লতিফ, ইউপি চেয়ারম্যান আজির উদ্দিন, নছিব আলী, সিরাজ উদ্দিন,এনাম উদ্দিন প্রমুখ।