বড়লেখায় পশু পালন বিষয়ে প্রশিক্ষণ ও উন্নত জাতের ছাগল ও মুরগী বিতরণ

মস্তফা উদ্দিন,বড়লেখাঃ মৌলভীবাজারের বড়লেখায় সামাজিক সচেতনতা ও পশু পালন বিষয়ক প্রশিক্ষণ এবং উন্নত জাতের ছাগল ও মোরগী বিতরণ করা হয়েছে। ইনকাম জেনেরেটিং প্রোগ্রাম (আইজিপি)’র আওতায় প্রকল্পের উপকারভোগী সিএসপি মা’য়েদের প্রশিক্ষণ ও তাদের মাঝে ছাগল ও মোরগী বিতরণ
করাহয়।

বৃহস্পতিবার (২৪ জুন) উপজেলার দক্ষিণভাগ ইউনিয়নের সাত নম্বর খাসিয়া পুঞ্জিতে আন্তর্জাতিক শিশু উন্নয়ন সংস্থা কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশের সার্বিক সহযোগিতায়, ‘মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সামাজিক সচেতনতা ও গবাদিপশু পালন বিষয়ক প্রশিক্ষণের আয়োজন করে।

প্রকল্প চেয়ারম্যান প্রবীণসন সুছিয়াংয়ের সভাপতিত্বে ও প্রকল্প ব্যবস্থাপক টারজেন পাপাংয় র’ সঞ্চালনায় (গবাদিপশু) পালন বিষয়ে প্রশিক্ষণ দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.মো.আমিনুল ইসলাম,সামাজিক সচেতনতা ‘অন্ধবিশ্বাস ও কুসংস্কার’ দূরীকরণ বিষয়ে প্রশিক্ষণ দেন দৈনিক যুগান্তর ও জালালাবাদ পত্রিকার বড়লেখা উপজেলা প্রতিনিধি সাংবাদিক আব্দুর রব।

এ সময় উপস্থিত ছিলেন, প্রকল্পের হিসাবরক্ষক ডিকো সুরং, মা ও শিশু পরিচর্যাকারী আইটিমন পঃস্না, প্রিয়াঙ্কা এলগিরি, সমাজ উন্নয়ন কর্মী রিতা সুছিয়াং, রজেন পঃলং, শিশু উন্নয়ন কর্মী মাইকেল নংরুম, রাজু খংলা, শান্তি পঃস্না প্রমূখ। প্রশিক্ষণ শেষে উপকারভোগীদের মাঝে ১৫টি উন্নত জাতের ছাগল ও ৩০টি মোরগ বিতরণ করা হয়।