মস্তফা উদ্দিন,বড়লেখাঃ মৌলভীবাজারের বড়লেখায় করোনাভাইরাসে ক্ষতিগ্রস্ত দেড়শত পরিবারের মাঝে খাদ্য ও সুরক্ষাসামগ্রী মাক্স বিতরণ করেছে পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র দাসেরবাজার শাখা।
পূবালী ব্যাংকের আর্থিক সহায়তায় ও পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র দাসেরবাজার শাখার উদ্যোগে (২৭ জুন) রবিবার দুপুরে উপজেলার দাসেরবাজার উচ্চ বিদ্যালয় মাঠে ইউপির ১২৫টি পরিবারের মাঝে খাদ্য ও করোনা সুরক্ষাসামগ্রী মাক্স বিতরণ করা হয়। বিতরণ সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ।
পদক্ষেপের জোনাল ম্যানেজার রফিকুল ইসলামের সভাপতিত্বে ও ব্রাঞ্চ ম্যানেজার আলতাফ হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পূবালী ব্যাংক বড়লেখা শাখার ব্যবস্থাপক সারওয়ার আহমদ,দাসেরবাজার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মছব্বির আলী, সাধারণ সম্পাদক স্বপন চক্রবর্তী, দাসেরবাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক রঞ্জন দাস, পদক্ষেপের এরিয়া ম্যানেজার মজিবুল হক, সাংবাদিক আব্দুর রব,তপন কুমার দাস, মস্তফা উদ্দিন প্রমুখ।
উল্লেখ্য, ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারকে ২০ কেজি চাল, ৫ কেজি আলু, ২ কেজি ডাল, ২ লিটার তেল, ১ কেজি লবণ, ১ কেজি চিনি, ২ পিস সাবান ও ১০ টি মাস্ক বিতরণ করা হয়েছে।পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র দাসের বাজার শাখা ২০১৯ সালের জুলাই থেকে তাদের যাত্রা শুরু করে। এলাকায় শিক্ষা,স্বাস্থ্য,ক্ষুদ্ররিণসহ নানাবিধ কার্যকম পরিচালনা করে আসছে।
Sylhetnewsbd Online News Paper