শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতিকে লালন করতে অতি শীঘ্রই “স্মৃতি ৭১” এর নির্মাণ কাজ শুরু করব ইনশাল্লাহ : পুলিশ সুপার ফরিদ উদ্দিন

 

সিলেট নিউজবিডি ডেস্ক:  শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতিকে লালন করতে অতি শীঘ্রই “স্মৃতি ৭১” এর নির্মাণ কাজ শুরু করব ইনশাল্লাহ ।সংশ্লিষ্ট সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেছেন সিলেটের পুলিশ সুপার জনাব ফরিদ উদ্দিন।

মহান মুক্তিযুদ্ধে সিলেট জেলা পুলিশের অনেক বীরত্বগাথা রয়েছে। দেশকে শত্রুমুক্ত করতে সেই সময়ে সিলেট জেলা পুলিশের অকুতোভয় বীর পুলিশ মুক্তিযোদ্ধাগণ গভীর আত্মত্যাগ করেছেন।
৮ জন শহীদ বীর মুক্তিযোদ্ধার স্মরণে সিলেট জেলা পুলিশের অভ্যন্তরে একটি স্মৃতিসৌধ রয়েছে। অন্যদিকে পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে নির্মমভাবে নিহতদের একটি গণকবর রয়েছে। প্রতিবছর রাষ্ট্রীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ দিনে আমরা জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে শ্রদ্ধাভরে স্মরণ করি।  গণকবরে শায়িত বীর শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতিকে লালন করতে অতি শীঘ্রই “স্মৃতি ৭১” এর নির্মাণ কাজ শুরু করব ইনশাল্লাহ ।সংশ্লিষ্ট সকলের সহযোগিতা ও দোয়া প্রার্থী। সামাজিক যোগাযোগ মাধ্যমে আজ এক বার্তার মাধ্যমে এই উদ্যোগ গ্রহণ নিশ্চিত করেন সিলেটের পুলিশ সুপার জনাব ফরিদ উদ্দিন।