মস্তফা উদ্দিন,বড়লেখা: মৌলভীবাজারের বড়লেখায় অভিযান চালিয়ে বিপুল পরিমান ভারতীয় বিড়িসহ আব্দুল কাদির শিপু(৩০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার ও চোরাচালানে ব্যবহৃত একটি প্রাইভেট কার আটক করেছে পুলিশ। এসময় প্রায় প্রায় ১ লক্ষ ১০ হাজার ৫ শত পিছ আমদানী নিষিদ্ধ ভারতীয় নাসির বিড়ি জব্দ করা হয়। শুক্রবার (২জুলাই) রাত ২টার দিকে উপজেলার বর্ণী ইউনিয়নের মনারাই এলাকায় অভিযান চালিয়ে এগুলো উদ্ধার করে বড়লেখা থানা পুলিশ।
গ্রেফতার আব্দুল কাদির শিপু সিলেটের বিয়ানীবাজার উপজেলার চন্দগ্রামের মৃত শাহাবুদ্দিনের ছেলে। আটক প্রাইভেটকারটির রেজিস্ট্রেশন নং-চট্ট মেট্রো গ ১১-০৩৪৬।
থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে শুক্রবার (২জুলাই) রাত ২টার দিকে বড়লেখা থানা পুলিশের এস,আই আবু সাইদ ও এস,আই আতাউর রহমানের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার ১নং বর্ণী ইউনিয়নের মনারাই এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময় একটি প্রাইভেটকার ও এক ব্যক্তিকে আটক করে পুলিশ। পরে তল্লাশি চালিয়ে ১ লক্ষ ১০ হাজার ৫ শত পিছ আমদানী নিষিদ্ধ ভারতীয় নাসির বিড়ি উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ২ লক্ষ ২১ হাজার টাকা। অভিযানের সময় আব্দুল কাদির শিপু নামে এক ব্যক্তি ও বিড়ি সরবরাহে ব্যবহৃত গাড়িটি আটক করা হয়।
বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন সরদার শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করে জানান,গ্রেফতার আব্দুল কাদির শিপুকে শনিবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। উপজেলাকে মাদকমুক্ত করার লক্ষ্যে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Sylhetnewsbd Online News Paper