সিলেট নিউজ বিডি ডেস্কঃ সিলেটের ওসমানীনগরে ভূমি নিয়ে বিরোধের জের ধারে সংঘর্ষের পর ওসমানীনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। উপজেলার সাদীপুর ইউনিয়নের কাগজ পুর সংকর পাশা গ্রামের রিয়াজ উল্লার ছেলে আব্দুল নুর বাদী হয়ে রাহাত উল্লার ছেলে আব্দুল গণি সহ ৩ জনের বিরোদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। এবিষয়ে অভিযোগ দায়ের কারীর ভাই পেশাজীবি প্রাইভেট কার চালক এসোসিয়েশনর দপ্তর সম্পাদক করিম ফকির জানান দীর্ঘদিন ধরে তাদের পৈতৃক ভিটা-জায়গা নিয়ে বিবাদীদের সাথে বিরোধ চলিয়া আসছিল। গ্রামের মুরব্বিরা একাদিক বার উক্ত বিরোধ মিমাংসা চেষ্টা করে ব্যর্থ হয়েছেন। তিনি আরও জানান আমি পরিবাব নিয়ে ঢাকায় অবস্থান করার কারনে বিবাদীগন আমারও আমার ভাইয়ের বসত ভিটার ভূমি জোর পূর্বজ দখল করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। আমি আমার বসত ভিটা রক্ষা করার জন্য কতৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।
Sylhetnewsbd Online News Paper