বড়লেখায় ওজনে কম দেয়ার দায়ে ৬ ব্যবসা প্রতিষ্ঠানসহ এক ব্যক্তিকে জরিমানা

মস্তফা উদ্দিন,বড়লেখা,প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখায় ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ৫ জন জ্বালানী তেল,১জন পোল্ট্রি ব্যবসায়ী ওজনে কম দেয়ার দায়ে ও ১ ব্যক্তি স্বাস্থ্যবিধি আমান্য করায় পৃথক ৭ টি মামলায় ৫৬ হাজার ৫শত টাকা জরিমানা করেছেন।

(১৬ সেপ্টেম্বর) বৃহস্পতিবার উপজেলার হাজিগঞ্জ বাজার, কাঠালতলী ও আজিমগঞ্জ বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট খন্দকার মুদাচ্ছির বিন আলী। এসময় বিএসটিআই (সিলেট) এর পরিদর্শক সুমন দাস ও স্থানীয় পুলিশ কর্মকর্তার উপস্থিত ছিলেন।

আদালত সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার উপজেলা প্রশাসন ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ অনুসারে উপজেলার হাজিগঞ্জ বাজার, কাঠালতলী বাজার ও আজিমগঞ্জ বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় জ্বালানী তেল ওজনে কম দেওয়া, বিষ্ফোরক লাইসেন্স না থাকাসহ নানা অনিয়মের দায়ে কাঠালতলী সোনার বাংলা ফিলিংস ষ্টেশন, লোকমান আহমদের পেট্টোলিয়ামের দোকান, জুঁই পেট্টোলিয়াম, খলিল আহমদের পেট্টোলিয়াম ও ১টি পোল্ট্রি
দোকানসহ ৬টি ব্যবসা প্রতিষ্ঠান এবং স্বাস্থ্যবিধি অমান্যের দায়ে এক ব্যক্তিকে ২ হাজার টাকাসহ পৃথক ৭টি মামলায় মোট ৫৮ হাজার ৫শ’ টাকা জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার মুদাচ্ছির বিন আলী জানান, উপজেলার বিভিন্ন বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে নানা অনিয়মের দায়ে ৭টি পৃথক মামলায় ৫৮ হাজার ৫শত টাকা জরিমানা ও আদায় করা হয়েছে। অনিয়মের বিরুদ্ধে প্রশাসনের এধরণের ভ্রাম্যমাণ আদালত অব্যাহত থাকবে।