মস্তফা উদ্দিন,বড়লেখা প্রতিনিধি: জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে মৌলভীবাজারের বড়লেখায় যুব উন্নয়ন অধিদপ্তরের অধীনে প্রশিক্ষণ প্রাপ্ত ৭ যুবকের মাঝে ২দুই লক্ষ ৫০ হাজার টাকা ঋন বিতরনের চেক বাড়ীতে বাড়ীতে গিয়ে পৌঁছে দিচ্ছে উপজেলা প্রশাসন বড়লেখা। (২৫ সেপ্টেম্বর) শনিবার সকালে যুব উন্নয়ন অফিস বড়লেখার উদ্যোগে উপজেলার বিভিন্ন গ্রামের ৭ জন ঋন গ্রহীতাদের বাড়িতে গিয়ে ঋনের চেক তুলেদেন বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খন্দকার মুদাচ্ছির বিন আলী।
বড়লেখা উপজেলা যুব উন্নয়ন অফিস থেকে গবাদিপশু পালনে নিজ বাহাদুরপুর ইউপির মাইজ গ্রামের জামাল উদ্দিন, বদরুল ইসলাম, রুবেল আহমদকে ৩০ হাজার টাকা , বর্ণী ইউপির বিশ্বজিৎ দাসকে হাসঁ পালনে ৩০ হাজার, কবুতর পালনের তালিমপুর ইউপির দিতৃয়ারদেহী গ্রামের আষিশ দাসকে ৪০ হাজার,দক্ষিণ শাহাবাজপুর ইউপির বিছরাবন্দ গ্রামের মো. মুহিবুর রহমানকে দিতৃীয় দাফায় গাভী পালনে ৫০ হাজার ও সদর ইউনিয়নের এমদাদুল হককে ৪০ হাজার টাকা করে ঋন দেয়া হয়।
এসময় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আব্দুল মতলবি, সহকারী কর্মকর্তা পূর্নেন্দু কুমার দত্ত, সি, এস শাকিল মাহমুদ প্রমূখ ছিলেন। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আব্দুল মতলবি জানান, বেকার যুবকদের স্বনির্ভর এবং কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগকে গতিশীল করতে বাড়িতে গিয়ে উৎসাহ দেওয়া জন্য আজ আমরা ঋনের চেক দিয়েছি। বেকার যুবকদের অর্থনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা, আত্মকর্মসংস্থান সৃষ্টিতে যুব উন্নয়ন অধিদপ্তর কাজ করছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) খন্দকার মুদাচ্ছির বিন আলী জানান, জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে যুব উন্নয়ন অধিদপ্তরের অধীনে পশুপালনে প্রশিক্ষণ প্রাপ্ত ৭ জনের বাড়ীতে গিয়ে তাদের হাতে ঋনের চেক তুলেদেয়া হয়েছে। সরকার যুবকদের প্রতিষ্টিত করার জন্য যুব উন্নয়নের মাধ্যমে বেকার যুবকদের বিভিন্ন ভাবে প্রশিক্ষণ দিয়ে ঋন সহযোগিতা করছে। জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে উপজেলা প্রশাসন সবসময় জনগনের পাশে থাকবে।
Sylhetnewsbd Online News Paper