সিলেটের ওসমানীনগরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৩ অক্টোবর সকাল ১১ টায় উপজেলা নির্বাহী অফিসার নীলিমা রায়হানার সভাপতিত্বে ও প্রকল্প অফিসের উপ সহকারী প্রকৌশলী আলমগীর রেজার পরিচালনায় নির্মানাধীন উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্টিত সভায় বক্তব্য রাখেন পুলিশ অফিসার রফিক,শিক্ষা অফিসার শরীফ নিয়াত উল্লা,তথ্য অফিসার রুহানি আক্তার, ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি জুবেল আহমদ সেকেল, সভাপতি উজ্জ্বল ধর, উপজেলা অনলাইন প্রেসক্লাব সভাপতি শেখ ফয়ছল আহমদ, উপস্থিত ছিলেন প্রেসক্লাব সাধারন সম্পাদক শিপন আহমদ, আবুল কালাম আজাদ, আব্দুল মতিন, ফজলু মিয়া সহ আরও অনেকে।
Sylhetnewsbd Online News Paper