পুলিশ সুপারের মায়ের মৃত্যুতে ওসমানীনগর অনলাইন প্রেসক্লাবের শোক সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিনের মা ফাতেমা জাহান বানুর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ওসমানীনগর উপজেলা অনলাইন প্রেসক্লাব নেতৃবৃন্দ।
শুক্রবার (১৫ অক্টোবর) বিকাল ৫ টায় প্রেসক্লাব সভাপতি শেখ ফয়ছল আহমদ, সহ সভাপতি লিলুউর রহমান পংকি, সাধারণ সম্পাদক উজ্জ্বল দাশ, যুগ্ম সাধারণ সম্পাদক মলয় চক্রবর্তী, সাংগঠনিক সম্পাদক শরিফ আহমদ চৌধুরী, অর্থ সম্পাদক শাহীন চৌধুরী, দপ্তর সম্পাদক ফজলু মিয়া, ধর্ম বিষয়ক সম্পাদক ডাঃ তখলিছ আলী, যুবও ক্রীড়া সম্পাদক নির্মল দাশ মন্টু, সাংস্কৃতিক সম্পাদক এমদাদুর রহমান খান, সদস্য মালেক আহমদ এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করার পাশাপাশি মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
তারা বলেন, পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিনের মা ফাতেমা জাহান বানু একজন রত্নগর্ভা মা ছিলেন। মহান সৃষ্টিকর্তা যেন এই নারীকে জান্নাতবাসী করেন।
Sylhetnewsbd Online News Paper