সিলেটের ওসমানীনগর উপজেলা প্রশাসন ও উমরপুর ইউনিয়ন পরিষদ এর উদ্যোগে শেখ রাসেল দিবস পালন

শেখ রাসেল দীপ্ত জয়োল্লাস অদম্য আত্ম বিশ্বাস এ প্রতিপাদ্য কে সামনে রেখে সিলেটের ওসমানীনগর উপজেলা প্রশাসন ও উমরপুর ইউনিয়নপরিষদে পৃথক পৃথক শেখ রাসেল দিবস পালন করা হয়েছে ।১৮ অক্টোবর সকাল ১০ টায় উপজেলা নির্বাহী অফিসার নীলিমা রায়হানার সভাপতিত্বে ও মুশফিকুর রহমান জুলফিকারের পরিচানায় আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা প্রশাসন এর উদ্বেগ্যে নতুন উপজেলা ভবনের হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়াও উমরপুর ইউনিয়ন পরিষদ এর উদ্বেগ্যে ইউনিয়ন পরিষদে আলোচনা সভার আয়োজন করা হয়। ১২ টায় ইউনিয়ন পরিষদ এর হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম কিবরিয়ার সভাপতিত্তে ও মারুতি নন্দন ধাম এর পরিচালনায় শেখ রাসেল দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

উপজেলা প্রশাসন এর সভায় বক্তব্য রাখেন , সহকারী কমিশনার ভূমি রাজিব দাস পুরকায়স্থ, ওসি তদন্ত মাছুদুল আমিন, ওসমানী নগর উপজেলা আওয়ামী লীগ সভাপতি আতাউর রহমান, সহ সভাপতি আবদাল মিয়া, সাধারন সম্পাদক আফজালু রহমান চৌধুরী নাজলু, উমরপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম কিবরিয়া, মাধ্যমিক শিক্ষা অফিসার স্বপন কুমার চক্রবতী, প্রাইমারী শিক্ষা অফিসার শরীফ নিয়ামত উল্লা, মৎস্য অফিসার মোছাঃ মাশরুপা তামলি, সমাজ সেবা অফিসার জয়তী দত্ত,ওসমানীনগর উপজেলা অনলাইন প্রেসক্লাব সভাপতি শেখ ফয়ছল আহমদ, সহ সাধারন সম্পাদক মলয় চক্রবর্তী, ফজলু মিয়া, নির্মল দাশ, এমদাদুর রহমান খান সহ আরো অনেক। এছাড়াও উমরপুর ইউনিয়ন পরিষদে আলোচনা সভায় উপস্থিত ছিলেন,শওকত আহমদ সায়মন,রাজু আহমদ, ইউ পি সদস্য জনাব আব্দুল খালিক, ইউপি সদস্য সৈয়দ মাসুদ আলী,সাবানা বেগম, রুনা আক্তার চৌধুরী, আনর মিয়া, আব্দুল আজিজ, সমসির মিয়া, রাজন আহমদ, আব্দুল ওয়াহিদ প্রমুখ।